যেকোনো সময়ের আযকার: যিকির ১

১০টি জিকির

1

عن جابر رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «أَفْضَلُ الذِّكْرِ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَفْضَلُ الدُّعَاءِ: الْحَمْدُ لِلهِ».

মান:
حسن
বর্ণনাকারী:
رواه الترمذي والنسائي في الكبرى وابن ماجه

অনুবাদ

জাবির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “সর্বোত্তম যিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ (لَا إِلَهَ إِلَّا اللهُ) আর সর্বোত্তম দু‘আ হলো আলহামদু লিল্লাহ (الْحَمْدُ لِلهِ)।”

মান:
হাসান
বর্ণনাকারী:
সুনানে তিরমিযী, নাসায়ীর সুনানুল কুবরা ও সুনানে ইবনে মাজাহ
ব্যাখ্যা ও উৎস

নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে সংবাদ দিয়েছেন যে, সবচেয়ে উত্তম যিকির হলো ‘লা ইলাহা ইল্লাল্লাহ’। এর অর্থ হলো: আল্লাহ ছাড়া কোন প্রকৃত মা‘বুদ নেই। সবচেয়ে উত্তম দু‘আ হলো ‘আলহামদু লিল্লাহ’। এতে রয়েছে নি‘আমতদাতা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়াতা‘আলাকেই স্বীকৃতি দেওয়া, যিনি সকল পরিপূর্ণতা ও সৌন্দর্যের গুণে গুণান্বিত হওয়ার অধিকারী।

  • হাদীসে তাওহীদের কালিমা দ্বারা আল্লাহর বেশি বেশি যিকির ও তাঁর প্রশংসা দ্বারা অধিক দু‘আ করতে উৎসাহিত করা হয়েছে।

سنن الترمذي (5/ 393) (3383). نزهة المتقين شرح رياض الصالحين، لمصطفى الخِن وغيره (2/ 984). زاد المعاد في هدي خير العباد، ابن قيم الجوزية (1/ 36).

HadeethEnc.com — অনূদিত নববী হাদীস বিশ্বকোষ