“চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।”
عن حذيفة رضي الله عنه قال: سمعت النبي صلى الله عليه وسلم يقول: «لَا يَدْخُلُ الْجَنَّةَ قَتَّاتٌ».
হুযাইফা রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: “চোগলখোর জান্নাতে প্রবেশ করবে না।”
- মান:
- সহীহ
- বর্ণনাকারী:
- সহীহ বুখারী ও মুসলিম
- মান:
- صحيح
- বর্ণনাকারী:
- متفق عليه
HadeethEnc.com — অনূদিত নববী হাদীস বিশ্বকোষ
সামগ্রিক অর্থ
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম এ হাদীসে বর্ণনা করেছেন, যে মানুষের মাঝে ফিতনা ফ্যাসাদ সৃষ্টি করার লক্ষ্যে এক জনের কথা অন্যের কাছে পৌঁছে চোগলখোরী করে, সে জান্নাতে প্রবেশ না করে শাস্তির উপযুক্ত হয়ে যায়।
হাদীসের শিক্ষা
- চোগলখোরী করা কবিরা গুনাহের অন্তর্ভুক্ত।
- চোগলখোরী করা নিষেধ। কেননা এর কারণে ব্যক্তি ও সমাজের মাঝে ফিতনা ফ্যাসাদ ও অনিষ্ট সৃষ্টি হয়।