নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য জাফরানী রঙ্গের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন।

عن أنس بن مالك رضي الله عنه قال: نهى النبي صلى الله عليه وسلم أن يَتَزَعْفَرَ الرجلُ.

আনাস ইবন মালিক রাদিয়াল্লাহু ‘আনহু মারফূ‘ হিসেবে বর্ণিত, ‘নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষদের জন্য জাফরানী রঙ্গের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন।’

মান:
সহীহ
বর্ণনাকারী:
মুত্তাফাকুন ‘আলাইহি (বুখারী ও মুসলিম)।
মান:
صحيح
বর্ণনাকারী:
متفق عليه

HadeethEnc.com — অনূদিত নববী হাদীস বিশ্বকোষ

সামগ্রিক অর্থ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের শরীর ও কাপড়কে জাফরান দ্বারা রঙ্গিন করতে নিষেধ করেছেন। এ ছিল মহিলাদের সাজ সজ্জা। তাই পুরুষদেরকে এ থেকে নিষেধ করার কারণ হচ্ছে (মহিলাদের) সাদৃশ্য থেকে বিরত রাখা।

শ্রেণি