নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূতে দু’বার দু’বার করে ধুয়েছেন।

عَنْ ‌عَبْدِ اللهِ بْنِ زَيْدٍ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ.

আব্দুল্লাহ বিন জায়েদ রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূতে দু’বার দু’বার করে ধুয়েছেন।

মান:
সহীহ
বর্ণনাকারী:
এটি বুখারী বর্ণনা করেছেন।
মান:
صحيح
বর্ণনাকারী:
رواه البخاري

HadeethEnc.com — অনূদিত নববী হাদীস বিশ্বকোষ

সামগ্রিক অর্থ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময় যখন উযূ করতেন, উযূর অঙ্গসমূহ হতে প্রত্যেক অঙ্গকে দু’বার করে ধুতেন—কুলি করা ও নাকে পানি দেওয়া চেহারার অন্তর্ভুক্ত—, এবং দুই হাত ও দুই পা দুইবার (ধুতেন)।

হাদীসের শিক্ষা
  • অঙ্গসমূহ ধোয়ার ক্ষেত্রে ওয়াজিব হলো একবার। আর যা বেশী হবে তা মুস্তাবাহ।
  • কখনো কখনো অঙ্গগুলো দুইবার দুইবার ধৌত করা বৈধ।
  • মাথা মাসেহ করার ক্ষেত্রে বৈধ হলো একবার।

শ্রেণি