নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদার মাঝখানে বলতেন:«رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي» “হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো। হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো”।
عن حُذَيْفَةَ رضي الله عنه: أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ بَيْنَ السَّجْدَتَيْنِ: «رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي».
হুযায়ফাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদার মাঝখানে বলতেন:«رَبِّ اغْفِرْ لِي، رَبِّ اغْفِرْ لِي» “হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো। হে আমার রব, তুমি আমাকে ক্ষমা করো”।
- মান:
- সহীহ
- বর্ণনাকারী:
- এটি আবূ দাঊদ, নাসায়ী, ইবনে মাজাহ ও আহমাদ বর্ণনা করেছেন।
- মান:
- صحيح
- বর্ণনাকারী:
- رواه أبو داود والنسائي وابن ماجه وأحمد
HadeethEnc.com — অনূদিত নববী হাদীস বিশ্বকোষ
সামগ্রিক অর্থ
নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদার মাঝখানে বসে বলতেন: رب اغفر لي رب اغفر لي এবং তা বারবার বলতেন। رب اغفر لي “হে আল্লাহ আমাকে ক্ষমা করুন” এর অর্থ: বান্দা তার রবের নিকট পাপ মোচন ও গুনাহসমূহ গোপন করার প্রার্থনা করল।
হাদীসের শিক্ষা
- ফরজ ও নফল উভয় সালাতে দুই সাজদার মাঝে এই দোয়া পাঠ করা বিধান সম্মত।
- رب اغفر لي কথাটি বারবার উচ্চারণ করা মুস্তাহাব, তবে একবার বলা ওয়াজিব।