“(আজ রাতে) আমার ওপর কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে, তার মতো আর কোনো আয়াতই দেখা যায়নি। তা হলো: সূরাহ ফালাক্ব এবং সূরাহ নাস।”

عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ رَضيَ اللهُ عنهُ قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُنْزِلَ -أَوْ أُنْزِلَتْ- عَلَيَّ آيَاتٌ لَمْ يُرَ مِثْلُهُنَّ قَطُّ، الْمُعَوِّذَتَيْنِ».

‘উকবা ইবনু ‘আমির রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “(আজ রাতে) আমার ওপর কয়েকটি আয়াত অবতীর্ণ হয়েছে, তার মতো আর কোনো আয়াতই দেখা যায়নি। তা হলো: সূরাহ ফালাক্ব এবং সূরাহ নাস।”

মান:
সহীহ
বর্ণনাকারী:
ইমাম মুসলিম এটি বর্ণনা করেছেন
মান:
صحيح
বর্ণনাকারী:
رواه مسلم

HadeethEnc.com — অনূদিত নববী হাদীস বিশ্বকোষ

সামগ্রিক অর্থ

উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন: আল্লাহ আজ রাতে আমার উপর এমন আয়াত নাযিল করেছেন, যা এর আগে কখনো দেখা যায়নি - অর্থাৎ আশ্রয় প্রার্থনার ক্ষেত্রে - তা হলো দুটি মুআওয়াযাত: সূরা «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ» এবং সূরা «قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ»।

হাদীসের শিক্ষা
  • এই দুটি সূরার মহান ফযীলতের কথা বর্ণনা করা হয়েছে।
  • এই দুটি সূরার মাধ্যমে সকল মন্দ থেকে আশ্রয় প্রার্থনা করতে উত্সাহিত করা।

শ্রেণি