সূরা An-Naṣr, আয়াত ৩
فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا ٣
সহজ বানান (ইমলায়ী)
একই আয়াত কিং ফাহাদ কমপ্লেক্সের প্রকাশিত সহজ বানানে, স্ক্রিন রিডার ও নতুন পাঠকদের জন্য।
فسبح بحمد ربك واستغفره إنه كان توابا
অনুবাদ
তখন আপনি আপনার রবের প্ৰশংসাসহ তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয় তিনি তাওবা কবুলকারী [১]।[1]
- [১] একাধিক হাদীস ও সাহাবীর উক্তিতে আছে যে, এ সূরায় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাত নিকটবর্তী হওয়ার প্রতি ইঙ্গিত আছে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু ‘আনহু আমাকে বদরী সাহাবীগণের সাথে তার কাছে প্রবেশাধিকার দিয়েছিলেন। তারা এটাকে মনে-প্ৰাণে মেনে নিতে পারছিলেন না। তারা বলেই ফেলল, একে আবার আমাদের সাথে কেন? আমাদের কাছে তার সমবয়সী সন্তান-সন্ততি রয়েছে। তখন উমর বললেন, তোমরা তো জান সে কোথেকে এসেছে। তারপর একদিন তিনি তাদের মজলিসে তাকে ডেকে পাঠালেন। আমি বুঝতে পারলাম যে, তিনি আমাকে তাদের মাঝে ডেকে আমাকে তাদের সাথে রাখার ব্যাপারটি স্পষ্ট করারই ইচ্ছা পোষণ করেছেন। অতঃপর উমর বললেন, তোমরা মহান আল্লাহর বাণী, “ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ” সম্পর্কে কী বল? তাদের কেউ বলল, আমাদের বিজয় লাভ হলে যেন আমরা আল্লাহর প্রশংসা ও তাঁর কাছে ক্ষমা চাই তা-ই বলা হয়েছে। আবার তাদের অনেকেই কিছু না বলে চুপ ছিল। তখন তিনি আমাকে বললেন, হে ইবন আব্বাস! তুমি কি অনুরুপ বল? আমি বললাম, না। তিনি বললেন, তাহলে কী বল? আমি বললাম, এটা তো রাসূলের মৃত্যুর সময়, যা তাকে জানিয়ে দেয়া হয়েছে। আল্লাহ্ বলেন, “যখন আল্লাহর সাহায্য ও বিজয় এসে যাবে”, আর এটাই হবে আপনার জীবন শেষ হয়ে যাওয়ার আলামত, “সুতরাং আপনি আপনার রবের সপ্ৰশংস তাসবীহ পাঠ করুন এবং তাঁর কাছে ক্ষমা চান; কেননা তিনিই তো তাওবা কবুলকারী।” তখন উমর রাদিয়াল্লাহু ‘আনহু বললেন, তুমি যা বললে তা ছাড়া এ সূরা সম্পর্কে আর কিছু আমি জানি না।” [বুখারী ৪৯৭০] সুতরাং সূরার অর্থ হচ্ছে, আপনার দুনিয়াতে অবস্থান করার উদ্দেশ্য পূর্ণ হয়ে গেছে, তাবলীগ তথা পৌছে দেওয়ার দায়িত্ব পালিত হয়েছে। অতএব, আপনি তাসবীহ ও ইস্তেগফারে মনোনিবেশ করুন। [ইবনুল কায়্যিম, ইলামুল মুয়াক্কিয়ীন ১/৪৩৬] আয়েশা রাদিয়াল্লাহু ‘আনহা বলেন, এই সূরা নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রত্যেক সালাতের পর এই দো‘আ পাঠ করতেন سُبْحَا نَكَ اللّٰهُمَّ رَبَّنَا وَ بِحِمْدِكَ، اللّٰهُمَّ اغْفِرْلِيْ [বুখারি ৭৯৪, ৮১৭, ৪২৯৩, ৪৯৬৭, মুসলিম ৪৮৪, আবু দাউদ ৮৭৭, ইবন মাজাহ ৮৮৯] অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শেষ বয়সে বেশী বেশী আগত দো‘আ পাঠ করতেন: سُبحَانَ اللّٰهِ وَ بِحَمْدِهِ، أَسْتَغْفِرُ اللّٰهَ وَأَتُوْبُ إِلَيْهِ [মুসলিম ৪৮৪, মুসনাদে আহমাদ ৬/৩৫] অনুরূপভাবে উম্মে সালামাহ রাদিয়াল্লাহু ‘আনহা বলেন, এই সূরা নাযিল হওয়ার পর তিনি উঠাবসা, চলাফেরা তথা সর্বাবস্থায় سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهِ এই দো‘আ পাঠ করতেন। তিনি বলতেন, আমাকে এর আদেশ করা হয়েছে। অতঃপর প্রমাণস্বরূপ সূরাটি তেলাওয়াত করতেন। [তাবারী ৩৮২৮৪] ↩
বোঝা
এই আয়াতের তাফসির: Al-Muyassarএই আয়াতের তাফসির: Al-Mukhtasar
আল-মুখতাসার
৩. তখন আপনি জেনে নিবেন যে, এটি আপনার সাথে আগত মিশনের পরিসমাপ্তির প্রতি ইঙ্গিত। তাই আপনি নিজ প্রতিপালকের পক্ষ থেকে প্রাপ্ত সাহায্য ও বিজয়ের নিআমতের শুকরিয়া স্বরূপ তাঁর প্রশংসাজড়িত পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর নিকট ক্ষমা চান। নিশ্চয়ই তিনি অধিকহারে তাওবা কবুলকারী। তিনি তাঁর বান্দাদের তাওবা কবুল করেন ও তাদেরকে ক্ষমা করেন।
আল-মুয়াসসার
[3] إذا وقع ذلك فتهيأ للقاء ربك بالإكثار من التسبيح بحمده والإكثار من استغفاره، إنه كان كثيرَ التوبة على المسبحين والمستغفرين، يتوب عليهم ويرحمهم ويقبل توبتهم.
শব্দার্থ, ই'রাব ও সারফ
অর্থ
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ: نَزِّهُ رَبَّكَ تَنْزِيهًا مَصْحُوبًا بِحَمْدِهِ. تَوَّابًا: يَرْجِعُ عَلَى المُسْتَغْفِرِ بِالرَّحْمَةِ، وَيَقْبَلُ التَّوْبَةَ مِمَّنْ تَابَ.
ই'রাব
বইটি ১–৩ আয়াতের ই'রাব একসঙ্গে করেছে
الإعراب
(في دين) متعلّق ب (يدخلون) ، (أفواجا) حال منصوبة من فاعل يدخلون (الفاء) رابطة لجواب الشرط (بحمد) متعلّق بحال من فاعل سبّح أي متلبسا بحمد.. جملة: «جاء نصر الله» في محلّ جرّ مضاف إليه. وجملة: «رأيت ... » في محلّ جرّ معطوفة على جملة جاء نصر ... وجملة: «يدخلون ... » في محلّ نصب حال من الناس (أو مفعول به ثان إذا كانت الرؤية قلبيّة.) . وجملة: «سبّح ... » لا محلّ لها جواب شرط غير جازم. وجملة: «استغفره ... » لا محلّ لها معطوفة على جملة سبّح. وجملة: «إنّه كان توابا ... » لا محلّ لها تعليليّة. وجملة: «كان توّابا» في محلّ رفع خبر إنّ.
البلاغة
الاستعارة المكنية: في قوله تعالى «إِذا جاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ» . حيث شبّه المقدور وهو النصر والفتح، بكائن حيّ، يمشي متوجها من الأزل إلى وقته المحتوم، فشبّه الحصول بالمجيء، وحذف المشبه به، وأخذ شيئا من خصائصه وهو المجيء.
الفوائد
- العلم يرفع صاحبه: عن ابن عباس- رضي الله عنهما- قال: كان عمر رضي الله عنه يدخلني مع أشياخ بدر، فقال بعضهم: لم يدخل هذا الفتى معنا؟ فقال: إنه ممن علمتم، قال فدعاهم ذات يوم ودعاني معهم، ثم قال: ما تقولون في قول الله تعالى (إِذا جاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ) إلى ختام السورة، فقال بعضهم: أمرنا أن نحمد الله ونستغفره إذا نصرنا وفتح علينا، وسكت بعضهم فلم يقل شيئا، فقال لي: أكذلك تقول يا ابن عباس؟ قلت: لا، قال: فما هو؟ قلت: هو أجل رسول الله ﷺ أعلمه (إِذا جاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ) فذلك علامة أجلك (فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كانَ تَوَّاباً) قال عمر: وما أعلم منها إلا ما تعلم. قال ابن عباس: لما نزلت هذه السورة علم النبي ﷺ أنه نعيت إليه نفسه.
সারফ
শব্দে স্পর্শ করে তার মূল, মূলরূপ, শব্দশ্রেণি ও বৈশিষ্ট্য দেখুন।
فَسَبِّحْ
- মূল
- سبح
- মূলরূপ
- سَبَّحَ
- Result particle
- فَ
- Verb
- سَبِّحْ — Imperative verb · (II) · 2MS
بِحَمْدِ
- মূল
- حمد
- মূলরূপ
- حَمْد
- Preposition
- بِ
- Noun
- حَمْدِ — M · Genitive case
رَبِّكَ
- মূল
- ربب
- মূলরূপ
- رَبّ
- Noun
- رَبِّ — M · Genitive case
- Personal pronoun
- كَ — PRON:2MS
وَٱسْتَغْفِرْهُ
- মূল
- غفر
- মূলরূপ
- ٱسْتَغْفَرَ
- Coordinating conjunction
- وَ
- Verb
- ٱسْتَغْفِرْ — Imperative verb · (X) · 2MS
- Personal pronoun
- هُ — PRON:3MS
إِنَّهُۥ
- মূলরূপ
- إِنّ
- Accusative particle
- إِنَّ — SP:<in~
- Personal pronoun
- هُۥ — PRON:3MS
كَانَ
- মূল
- كون
- মূলরূপ
- كَانَ
- Verb
- كَانَ — Perfect verb · SP:kaAn · 3MS
تَوَّابًۢا
- মূল
- توب
- মূলরূপ
- تَوَّاب
- Noun
- تَوَّابًۢا — Active voice (default) · PCPL · MS · Indefinite state · Accusative case
সাদৃশ্যপূর্ণ আয়াত
এর খুব কাছাকাছি কোনো আয়াত নেই।
মুসহাফ · পৃষ্ঠা ৬০৩পারা ৩০হিযব ৬০An-Naṣr