সূরা Maryam, আয়াত ৬৭

أَوَلَا يَذۡكُرُ ٱلۡإِنسَٰنُ أَنَّا خَلَقۡنَٰهُ مِن قَبۡلُ وَلَمۡ يَكُ شَيۡـࣰٔا ۝٦٧

সহজ বানান (ইমলায়ী)

একই আয়াত কিং ফাহাদ কমপ্লেক্সের প্রকাশিত সহজ বানানে, স্ক্রিন রিডার ও নতুন পাঠকদের জন্য।

أو لا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا

পাঠ: কিং ফাহাদ গ্লোরিয়াস কুরআন প্রিন্টিং কমপ্লেক্স

অনুবাদ

মানুষ কি স্মরণ করে না যে, আমরা তাকে আগে সৃষ্টি করেছি যখন সে কিছুই ছিল না [১]?[1]

  1. [১] কাফের মুশরিকদের ভ্রান্তির মূল হলো, পুনরুত্থানে অস্বীকার। তারা মৃত্যুর পর পুনর্জীবিত হবে এ ধরনের বিশ্বাস কেউ করলে আশ্চর্যবোধ করত। অন্যত্র মহান আল্লাহ বলেন, “যদি আপনি বিস্মিত হন, তবে বিস্ময়ের বিষয় তাদের কথা: ‘মাটিতে পরিণত হওয়ার পরও কি আমরা নূতন জীবন লাভ করব?” [সূরা আর-রাদ ৫] আল্লাহ তা'আলা এ আয়াতে প্ৰথমবার জীবন দেয়া যেমন তাঁর জন্য সহজ ছিল দ্বিতীয়বার জীবন দেয়া তাঁর জন্য আরো সহজ হবে এটা প্রমাণ করতে চেয়েছেন। মানুষ কেন এটা মনে করে না যে, এক সময় তার কোনো অস্তিত্বই ছিল না, আল্লাহ তাকে অস্তিত্বে এনেছেন। তারপর সে অস্তিত্বকে বিনাশ করে আবার তাকে তৈরী করা প্রথমবারের চেয়ে অনেক সহজ কাজ। মহান আল্লাহ বলেন: “তিনি সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করেন, তারপর তিনি এটাকে সৃষ্টি করবেন পুনর্বার; এটা তাঁর জন্য অতি সহজ।” [সূরা আর-রূম ২৭] আল্লাহ তা'আলা আরো বলেন: “মানুষ কি দেখে না যে, আমি তাকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে? অথচ পরে সে হয়ে পড়ে প্রকাশ্য বিতণ্ডাকারী। আর সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টি কথা ভুলে যায়। সে বলে, ‘কে অস্থিতে প্ৰাণ সঞ্চার করবে যখন তা পচে গলে যাবে?’ বলুন, ‘তাতে প্ৰাণ সঞ্চার করবেন। তিনিই যিনি তা প্রথমবার সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেকটি সৃষ্টি সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত।” [সূরা ইয়াসীন ৭৭-৭৯] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মহান আল্লাহ বলেন: আদম সন্তান আমার উপর মিথ্যাচার করে অথচ মিথ্যাচার করা তার জন্য কখনও উচিত নয়। অনুরূপভাবে আদম সন্তান আমাকে কষ্ট দেয় অথচ আমাকে কষ্ট দেয়া তার জন্য অগ্রহণযোগ্য কাজ। তার মিথ্যাচার হলো সে বলে: প্রথম যেভাবে আমাকে সৃষ্টি করেছে সেভাবে আল্লাহ আমাকে পুনর্বার সৃষ্টি করবে না। অথচ আমার কাছে প্রথমবারের সৃষ্টি যেমন সহজ পুনর্বার সৃষ্টিও তেমনি সহজ। আর সে আমাকে কষ্ট দেয় একথা বলে যে, আমার সন্তান রয়েছে। অথচ আমি হলাম এমন একক অমুখাপেক্ষী সত্ত্বা যিনি কোনো সন্তান জন্ম দেননি, কেউ তাকে জম্মও দেয়নি এবং তার সমকক্ষও কেউ নেই।' [বুখারী ৪৯৭৪] ↩

Bengali Translation - Abu Bakr Zakaria — QuranEnc.com · সংস্করণ তালিকায় সংস্করণ প্রকাশিত নয় (2026-11-22 #5204bb38)

বোঝা

এই আয়াতের তাফসির: Al-Muyassarএই আয়াতের তাফসির: Al-Mukhtasar

আল-মুখতাসার

৬৭. এ পুনরুত্থান অস্বীকারকারী কি এ কথা স্মরণ করে না যে, আমি তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছি। তখন সে কিছুই ছিলো না?! তাই সে প্রথম সৃষ্টি দ্বারা দ্বিতীয় সৃষ্টির প্রমাণ গ্রহন করুক। যদিও দ্বিতীয় সৃষ্টি অত্যন্ত সোজা ও সহজ।

Bengali Translation of Al-Mukhtasar in Interpreting the Noble Quran — QuranEnc.com · সংস্করণ তালিকায় সংস্করণ প্রকাশিত নয় (2026-11-22 #e83997f5)

আল-মুয়াসসার

[67] كيف نسي هذا الإنسان الكافر نفسه؟ أولا يَذْكُر أنا خلقناه أول مرة، ولم يكُ شيئاً موجوداً؟

পাঠ: কিং ফাহাদ গ্লোরিয়াস কুরআন প্রিন্টিং কমপ্লেক্স

শব্দার্থ, ই'রাব ও সারফ

ই'রাব

বইটি ৬৬–৬৭ আয়াতের ই'রাব একসঙ্গে করেছে

الإعراب

(الواو) استئنافيّة (الهمزة) للاستفهام (إذا) ظرف مبنيّ متعلّق بالجواب المحذوف والتقدير: أحيا أو أبعث (لا يجوز تعليقه بفعل أخرج لأنّ لام الابتداء لا يعمل ما بعدها فيما قبلها، إلّا إذا أعربنا اللام زائدة، وهو ما اختاره السيوطيّ.) ، (ما) زائدة (اللام) لام الابتداء (أخرج) مضارع مبنيّ للمجهول مرفوع، ونائب الفاعل أنا (حيّا) حال مؤكدة منصوبة. جملة: «يقول الإنسان ... » لا محلّ لها استئنافيّة. وجملة: «الشرط وفعله وجوابه ... » في محلّ نصب مقول القول. وجملة: «متّ ... » في محلّ جرّ مضاف إليه. وجملة: «سوف أخرج ... » لا محلّ لها تفسيريّة. 67- (الهمزة) للاستفهام الإنكاريّ (الواو) عاطفة (لا) نافية (قبل) اسم ظرفيّ مبنيّ على الضمّ في محلّ جرّ متعلّق ب (خلقناه) ، (الواو) واو الحال (يك) مضارع مجزوم وعلامة الجزم السكون الظاهر على النون المحذوفة للتخفيف (شيئا) خبر يكن منصوب. وجملة: «يذكر الإنسان ... » لا محلّ لها معطوفة على جملة يقول الإنسان. وجملة: «خلقناه ... » في محلّ رفع خبر أنّ. والمصدر المؤوّل (أنّا خلقناه ... ) في محلّ نصب مفعول به عامله يذكر. وجملة: «لم يكن شيئا ... » في محلّ نصب حال.

উৎস: মাহমুদ সাফির «আল-জাদওয়াল ফী ই'রাবিল কুরআন» · tafsir.app/aljadwal/1/1

সারফ

শব্দে স্পর্শ করে তার মূল, মূলরূপ, শব্দশ্রেণি ও বৈশিষ্ট্য দেখুন।

  • أَوَلَا
    মূলরূপ
    لَا
    Interogative particle
    أَ
    Supplemental particle
    وَ
    Negative particle
    لَا
  • يَذْكُرُ
    মূল
    ذكر
    মূলরূপ
    ذَكَرَ
    Verb
    يَذْكُرُ — Imperfect verb · 3MS
  • ٱلْإِنسَٰنُ
    মূল
    انس
    মূলরূপ
    إِنسَٰن
    DET
    ٱلْ
    Noun
    إِنسَٰنُ — M · Nominative case
  • أَنَّا
    মূলরূপ
    أَنّ
    Accusative particle
    أَنَّ — SP:<in~
    Personal pronoun
    ا — PRON:1P
  • خَلَقْنَٰهُ
    মূল
    خلق
    মূলরূপ
    خَلَقَ
    Verb
    خَلَقْ — Perfect verb · 1P
    Personal pronoun
    نَٰ — PRON:1P
    Personal pronoun
    هُ — PRON:3MS
  • مِن
    মূলরূপ
    مِن
    Preposition
    مِن
  • قَبْلُ
    মূল
    قبل
    মূলরূপ
    قَبْل
    Noun
    قَبْلُ — Genitive case
  • وَلَمْ
    মূলরূপ
    لَم
    Circumstantial particle
    وَ
    Negative particle
    لَمْ
  • يَكُ
    মূল
    كون
    মূলরূপ
    كَانَ
    Verb
    يَكُ — Imperfect verb · SP:kaAn · 3MS · MOOD:JUS
  • شَيْـًٔا
    মূল
    شيا
    মূলরূপ
    شَىْء
    Noun
    شَيْـًٔا — M · Indefinite state · Accusative case

উৎস: Quranic Arabic Corpus · corpus.quran.com · v0.4

আয়াত অধ্যয়ন — মুসহাফ

এই আয়াত মুখস্থ করুনঅনুশীলনবারবার শুনুনআমার পরিকল্পনায় যোগ করুন

সাদৃশ্যপূর্ণ আয়াত

এর খুব কাছাকাছি কোনো আয়াত নেই।

মুসহাফ · পৃষ্ঠা ৩১০পারা ১৬হিযব ৩১Maryam

এই আয়াত অন্য ভাষায়