সূরা Al-‘Ankabūt, আয়াত ৪৫

ٱتۡلُ مَآ أُوحِيَ إِلَيۡكَ مِنَ ٱلۡكِتَٰبِ وَأَقِمِ ٱلصَّلَوٰةَۖ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنۡهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۗ وَلَذِكۡرُ ٱللَّهِ أَكۡبَرُۗ وَٱللَّهُ يَعۡلَمُ مَا تَصۡنَعُونَ ۝٤٥

সহজ বানান (ইমলায়ী)

একই আয়াত কিং ফাহাদ কমপ্লেক্সের প্রকাশিত সহজ বানানে, স্ক্রিন রিডার ও নতুন পাঠকদের জন্য।

اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون

ভুল জানান

অনুবাদ

আপনি [১] তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয় [২] এবং সালাত কায়েম করুন [৩]। নিশ্চয় সালাত বিরত রাখে অশ্লীল ও মন্দ কাজ থেকে [৪]। আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ [৫]। তোমরা যা কর আল্লাহ্ তা জানেন।[1]

  1. [১] আপাত দৃষ্টিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু আসলে সমস্ত মুসলিমদেরকেই উদ্দেশ্য করা হয়েছে। এতে দুটি অংশ আছে, কুরআন তেলাওয়াত ও সালাত কায়েম করা। কারণ, এ দু'টি জিনিসই মুমিনকে এমন সুগঠিত চরিত্র ও উন্নতর যোগ্যতার অধিকারী করে যার সাহায্যে সে বাতিলের প্রবল বন্যা এবং দুস্কৃতির ভয়াবহ ঝঞ্ঝার মোকাবিলায় সঠিক পথে থাকতে পারে। [দেখুন, আত-তাহরীর ওয়াত তানওয়ীর] [২] কুরআন তেলাওয়াতের এ শক্তি মানুষ তখনই অর্জন করতে পারে যখন সে কুরআনের শুধুমাত্র শব্দগুলো পাঠ করেই ক্ষান্ত হয় না। বরং তার শিক্ষাগুলোও সঠিকভাবে অনুধাবন করে হৃদয়ের প্রতিটি তন্ত্রীতে সেগুলোকে সঞ্চারিত করে যেতে থাকে। আসলে যে তেলাওয়াতের পরে মানুষের মন-মানস, চিন্তা-চেতনা ও চরিত্র-কর্মনীতিতে কোনো পরিবর্তন আসে না বরং কুরআন পড়ার পরও কুরআন যা নিষেধ করে মানুষ তা সব করে যেতে থাকে তা একজন মুমিনের কুরআন তেলাওয়াত হতেই পারে না। মূলতঃ কুরআনের হারামকৃত জিনিসকে যে হালাল করে নিয়েছে যে কুরআনের প্রতি ঈমানই আনেনি। এ অবস্থাটিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি ছোট্ট বাক্যের মধ্য দিয়ে অত্যন্ত চমৎকারভাবে সুস্পষ্ট করে তুলে ধরেছেন: “কুরআন তোমার পক্ষে বা বিপক্ষে প্রমাণ স্বরূপ।” [মুসলিম ২২৩] [৩] কুরআন তেলাওয়াতের পর দ্বিতীয় যে কাজটির প্রতি উম্মতকে অনুবর্তী করার নির্দেশ এখানে দেয়া হয়েছে তা হলো, সালাত। সালাতকে অন্যান্য ফরয কর্ম থেকে পৃথক করার এই রহস্যও বর্ণিত হয়েছে যে, সালাত স্বকীয়ভাবেও একটি গুরুত্বপূর্ণ ইবাদত এবং দীনের স্তম্ভ। এর উপকারিতা এই যে, যে ব্যক্তি সালাত কায়েম করে, সালাত তাকে অশ্লীল ও গৰ্হিত কার্য থেকে বিরত রাখে। [ইবন কাসীর] আয়াতে ব্যবহৃত “ফাহ্শা’ শব্দের অর্থ এমন সুস্পষ্ট মন্দ কাজ, যাকে প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তিই মন্দ মনে করে; যেমন ব্যভিচার, অন্যায় হত্যা, চুরি, ডাকাতি ইত্যাদি। পক্ষান্তরে ‘মুনকার’ এমন কথা ও কাজকে বলা হয়, যার হারাম ও অবৈধ হওয়ার ব্যাপারে শরীআত বিশারদগণ একমত ৷ [বাগভী; ফাতহুল কাদীর] ‘ফাহ্শা’ ও ‘মুনকার’ শব্দদ্বয়ের মধ্যে যাবতীয় অপরাধ এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য গোনাহ দাখিল হয়ে গেছে। যেগুলো স্বয়ং নিঃসন্দেহরূপে মন্দ এবং সৎকর্মের পথে সর্ববৃহৎ বাধা। সালাতের মাধ্যমে এ সকল বাধা দূরীভূত হয়। [৪] এখানে কেউ কেউ সন্দেহ করে যে, অনেক মানুষকে সালাতের আনুবর্তী হওয়া সত্ত্বেও বড় বড় গুনাহে লিপ্ত থাকতে দেখা যায়। এটা আলোচ্য আয়াতের পরিপন্থী নয় কি? এর কয়েকটি জওয়াব দেয়া হয়। এক. প্রকৃত সালাত আদায়কারীকে সালাত অবশ্যই অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখবে। হাসান ও কাতাদাহ বলেন, যার সালাত তাকে অশ্লীল ও মন্দ কাজ থেকে দূরে রাখল না সে সালাত দ্বারা আল্লাহ থেকে দূরেই রয়ে গেল! [তাবারী] দুই. ইবন কাসীর বলেন, এর অর্থ যারা নিয়মিত সালাত আদায় করবে, তাদের এ অবস্থাটি তৈরী হবে। হাদীসে এসেছে, এক লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, অমুক লোক রাতে সালাত আদায় করে, আর সকাল হলে চুরি করে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অচিরেই তার সালাত তাকে তা থেকে নিষেধ করবে। [মুসনাদে আহমাদ ২/৪৪৭] [৫] অর্থাৎ আল্লাহর স্মরণ সর্বশ্রেষ্ঠ। এর কয়েকটি অর্থ হতে পারে। এক. আল্লাহ্‌র যিকির সবচেয়ে বড় ইবাদাত। সালাত বড় ইবাদাত হবার কারণ হচ্ছে, এতে আল্লাহর যিকির থাকে। সুতরাং যে সালাতে যিকির বেশী সে সালাত বেশী উত্তম। [ইবন কাসীর; মুয়াসসার] দ্বিতীয় অর্থ হচ্ছে, আল্লাহ্‌র স্মরণ অনেক বড় জিনিস, সর্বশ্রেষ্ঠ কাজ। মানুষের কোনো কাজ এর চেয়ে বেশী বড় নয়। [তাবারী] এর তৃতীয় অর্থ হচ্ছে, তোমার আল্লাহ্‌কে স্মরণ করার চেয়ে আল্লাহ কর্তৃক তোমাকে স্মরণ করা অনেক বেশী বড় জিনিস। [তাবারী] কুরআনে মহান আল্লাহ বলেন, “তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করবো।” [সূরা আল-বাকারাহ ১৫২] কাজেই বান্দা যখন সালাতে আল্লাহকে স্মরণ করবে তখন অবশ্যই আল্লাহও তাকে স্মরণ করবেন। আর বান্দার আল্লাহকে স্মরণ করার তুলনায় আল্লাহর বান্দাকে স্মরণ করা অনেক বেশী উচ্চমানের। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, তখন আল্লাহ ওয়াদা অনুযায়ী স্মরণকারী বান্দাকে ফেরেশতাদের সমাবেশেও স্মরণ করেন। আল্লাহর এ স্মরণ ইবাদতকারী বান্দার সর্বশ্রেষ্ঠ নেয়ামত। এ স্থলে অনেক সাহাবী ও তাবেয়ী থেকে এই অর্থই বর্ণিত আছে। এই অর্থের দিক দিয়ে এতে এদিকেও ইঙ্গিত আছে যে, সালাত পড়ার মধ্যে গোনাহ থেকে মুক্তির আসল কারণ হল আল্লাহ্ স্বয়ং সালাত আদায়কারীর দিকে অভিনিবেশ করেন এবং ফেরেশতাদের সমাবেশে তাকে স্মরণ করেন। [দেখুন, বাগভী] ↩

ভুল জানান

বোঝা

এই আয়াতের তাফসির: Al-Muyassarএই আয়াতের তাফসির: Al-Mukhtasar

আল-মুখতাসার

৪৫. হে রাসূল! আল্লাহ তা‘আলা আপনার উপর যে কুর‘আনের ওহী পাঠিয়েছেন তা আপনি মানুষদেরকে পড়ে শুনান। আর আপনি পরিপূর্ণরূপে সালাত আদায় করুন। নিশ্চয়ই পরিপূর্ণরূপে আদায় করা সালাত সংশ্লিষ্ট ব্যক্তিকে গুনাহ ও মন্দ কাজে লিপ্ত হওয়া থেকে বাধা দেয়। কারণ, সালাত মানুষের অন্তরে এমন এক নূর সৃষ্টি করে যা তাকে গুনাহে লিপ্ত হওয়া থেকে বাধা ও সৎ কাজের পরামর্শ দেয়। মূলতঃ আল্লাহর স্মরণই সবকিছুর চেয়ে বড় ও মহান। আর আল্লাহ তা‘আলা জানেন, তোমরা কী করছো। তাঁর নিকট তোমাদের কোন আমলই গোপন নয়। তিনি অচিরেই তোমাদেরকে নিজেদের আমলের প্রতিদান দিবেন। ভালো হলে ভালো আর খারাপ হলে খারাপ।

ভুল জানান

আল-মুয়াসসার

[45] اتل ما أُنزل إليك من هذا القرآن واعمل به، وأدِّ الصلاة بحدودها، إن المحافظة على الصلاة تنهى صاحبها عن الوقوع في المعاصي والمنكرات؛ وذلك لأن المقيم لها، المتمم لأركانها وشروطها، يستنير قلبه، ويزداد إيمانه، وتقوى رغبته في الخير، وتَقِلُّ أو تنعدم رغبته في الشر، ولَذكر الله في الصلاة وغيرها أعظم وأكبر وأفضل من كل شيء. والله يعلم ما تصنعون مِن خيرٍ وشر، فيجازيكم على ذلك أكمل الجزاء وأوفاه.

ভুল জানান

শব্দার্থ, ই'রাব ও সারফ

অর্থ

أَكْبَرُ: أَعْظَمُ وَأَفْضَلُ مِنْ كُلِّ شَيْءٍ.

ই'রাব

الإعراب

(ما) اسم موصول في محلّ نصب مفعول به، ونائب الفاعل لفعل (أوحي) ضمير مستتر تقديره هو وهو العائد (إليك) متعلّق ب (أوحي) ، (من الكتاب) متعلّق ب (أوحي) (أو متعلّق بحال من الضمير المستتر في (أوحي) .) ، (الواو) عاطفة في المواضع الثلاثة (عن الفحشاء) متعلّق ب (تنهى) ، (اللام) لام الابتداء للتوكيد (ما) حرف مصدريّ (أو اسم موصول في محلّ نصب، والعائد محذوف أي تصنعونه.) ... جملة: «اتل ... » لا محلّ لها استئنافيّة. وجملة: «أوحي إليك ... » لا محلّ لها صلة الموصول (ما) . وجملة: «أقم ... » لا محلّ لها معطوفة على الاستئنافيّة. وجملة: «إنّ الصلاة تنهى ... » لا محلّ لها تعليليّة. وجملة: «تنهى عن الفحشاء ... » في محلّ لها رفع خبر إنّ. وجملة: «ذكر الله أكبر ... » لا محلّ لها معطوفة على التعليليّة. وجملة: «الله يعلم ... » لا محلّ لها معطوفة على التعليليّة. وجملة: «يعلم ما تصنعون ... » في محلّ رفع خبر المبتدأ (الله) . وجملة: «تصنعون ... » لا محلّ لها صلة الموصول الحرفيّ (ما) . والمصدر المؤوّل (ما تصنعون) في محلّ نصب مفعول به عامله يعلم.

الصرف

(أقم) ، فيه إعلال بالحذف لمناسبة البناء على السكون، أصله أقيم- بفتح الهمزة- جاءت الياء ساكنة مع الميم فحذفت الياء لالتقاء الساكنين فأصبح أقم وزنه أفل، وهذا شأن المعتلّ الأجوف في الأمر، والياء عين الكلمة منقلبة عن واو. (تنهى) ، فيه إعلال بالقلب أصله تنهي، جاءت الياء متحرّكة بعد فتح قلبت ألفا، وقد رسمت بالياء غير المنقوطة لأنها رابعة.

সারফ

শব্দে স্পর্শ করে তার মূল, মূলরূপ, শব্দশ্রেণি ও বৈশিষ্ট্য দেখুন।

  • ٱتْلُ
    মূল
    تلو
    মূলরূপ
    تَلَىٰ
    Verb
    ٱتْلُ — Imperative verb · 2MS
  • مَآ
    মূলরূপ
    مَا
    Relative pronoun
    مَآ
  • أُوحِىَ
    মূল
    وحي
    মূলরূপ
    أَوْحَىٰٓ
    Verb
    أُوحِىَ — Perfect verb · Passive voice · (IV) · 3MS
  • إِلَيْكَ
    মূলরূপ
    إِلَىٰ
    Preposition
    إِلَيْ
    Personal pronoun
    كَ — PRON:2MS
  • مِنَ
    মূলরূপ
    مِن
    Preposition
    مِنَ
  • ٱلْكِتَٰبِ
    মূল
    كتب
    মূলরূপ
    كِتَٰب
    DET
    ٱلْ
    Noun
    كِتَٰبِ — M · Genitive case
  • وَأَقِمِ
    মূল
    قوم
    মূলরূপ
    أَقَامَ
    Coordinating conjunction
    وَ
    Verb
    أَقِمِ — Imperative verb · (IV) · 2MS
  • ٱلصَّلَوٰةَ
    মূল
    صلو
    মূলরূপ
    صَلَوٰة
    DET
    ٱل
    Noun
    صَّلَوٰةَ — F · Accusative case
  • إِنَّ
    মূলরূপ
    إِنّ
    Accusative particle
    إِنَّ — SP:<in~
  • ٱلصَّلَوٰةَ
    মূল
    صلو
    মূলরূপ
    صَلَوٰة
    DET
    ٱل
    Noun
    صَّلَوٰةَ — F · Accusative case
  • تَنْهَىٰ
    মূল
    نهي
    মূলরূপ
    نَهَىٰ
    Verb
    تَنْهَىٰ — Imperfect verb · 3FS
  • عَنِ
    মূলরূপ
    عَن
    Preposition
    عَنِ
  • ٱلْفَحْشَآءِ
    মূল
    فحش
    মূলরূপ
    فَحْشَآء
    DET
    ٱلْ
    Noun
    فَحْشَآءِ — FS · Genitive case
  • وَٱلْمُنكَرِ
    মূল
    نكر
    মূলরূপ
    مُنكَر
    Coordinating conjunction
    وَ
    DET
    ٱلْ
    Noun
    مُنكَرِ — Passive voice · PCPL · (IV) · M · Genitive case
  • وَلَذِكْرُ
    মূল
    ذكر
    মূলরূপ
    ذِكْر
    Coordinating conjunction
    وَ
    Emphatic lām prefix
    لَ
    Noun
    ذِكْرُ — Verbal noun · M · Nominative case
  • ٱللَّهِ
    মূল
    اله
    মূলরূপ
    ٱللَّه
    Proper noun
    ٱللَّهِ — Genitive case
  • أَكْبَرُ
    মূল
    كبر
    মূলরূপ
    أَكْبَر
    Adjective
    أَكْبَرُ — MS · Nominative case
  • وَٱللَّهُ
    মূল
    اله
    মূলরূপ
    ٱللَّه
    Coordinating conjunction
    وَ
    Proper noun
    ٱللَّهُ — Nominative case
  • يَعْلَمُ
    মূল
    علم
    মূলরূপ
    عَلِمَ
    Verb
    يَعْلَمُ — Imperfect verb · 3MS
  • مَا
    মূলরূপ
    مَا
    Relative pronoun
    مَا
  • تَصْنَعُونَ
    মূল
    صنع
    মূলরূপ
    صَنَعُ
    Verb
    تَصْنَعُ — Imperfect verb · 2MP
    Personal pronoun
    ونَ — PRON:2MP

আয়াত অধ্যয়ন — মুসহাফ

এই আয়াত মুখস্থ করুনঅনুশীলনবারবার শুনুনআমার পরিকল্পনায় যোগ করুন

সাদৃশ্যপূর্ণ আয়াত

এর খুব কাছাকাছি কোনো আয়াত নেই।

মুসহাফ · পৃষ্ঠা ৪০১পারা ২১হিযব ৪০Al-‘Ankabūt

এই আয়াত অন্য ভাষায়