সূরা Al-An‘ām, আয়াত ১২৯
وَكَذَٰلِكَ نُوَلِّي بَعۡضَ ٱلظَّٰلِمِينَ بَعۡضَۢا بِمَا كَانُواْ يَكۡسِبُونَ ١٢٩
সহজ বানান (ইমলায়ী)
একই আয়াত কিং ফাহাদ কমপ্লেক্সের প্রকাশিত সহজ বানানে, স্ক্রিন রিডার ও নতুন পাঠকদের জন্য।
وكذلك نولي بعض الظالمين بعضا بما كانوا يكسبون
অনুবাদ
আর এভাবেই আমারা যালিমদের কতককে কতকের বন্ধু বানিয়ে দেই, তারা যা অর্জন করত তার কারণে [১]।[1]
- [১] আয়াতে (نُوَلِّيْ) শব্দটির আভিধানিক দিক দিয়ে দুটি অর্থ হতে পারে। মুফাসসিরীন সাহাবা ও তাবেয়ীগণের কাছ থেকে উভয় প্রকার অর্থই বর্ণিত আছে। (এক) শাসক হিসেবে চাপিয়ে দেয়া, বন্ধু বানিয়ে দেয়া। যারা তাদেরকে তাদের কর্মের কারণে পথভ্রষ্টতার দিকে চালিত করবে। আব্দুল্লাহ ইবন যুবায়ের রাদিয়াল্লাহু আনহুমা, ইবন যায়েদ, মালেক ইবনে দীনার রাহিমাহুমুল্লাহ প্রমূখ মুফাসসিরীন থেকে এ অর্থের দিক দিয়ে আয়াতের তাফসীর এরূপ বর্ণিত আছে যে, আল্লাহ তা'আলা একজন যালিমকে অপর যালিমের উপর শাসক হিসেবে চাপিয়ে দেন এবং এভাবে এককে অপরের হাতে শাস্তি দেন। তাদের অপরাধের কারণে আল্লাহ তা'আলা তাদের উপর এমন কাউকে বসাবেন, এমন কাউকে সাথে জুড়ে দেবেন যারা তাদেরকে হক পথে চলা থেকে দূরে রাখবে, হক পথের প্রতি ঘৃণা ছড়াবে। খারাপ কাজের প্রতি উৎসাহ দেবে। এভাবেই মানুষের মধ্যে যখন ফাসাদ ও যুলমের আধিক্য হয়, আর আল্লাহর ফরয আদায়ে মানুষের মধ্যে গাফিলতি সৃষ্টি হয় তখনই আল্লাহ্ তা'আলা মানুষের উপর তাদের গোনাহের শাস্তিস্বরূপ এমন কাউকে বসিয়ে দেন যারা তাদেরকে কঠোর শাস্তি প্রদান করবে। [বাগভী; ইবন কাসীর; সাদী] (দুই) আয়াতে বর্ণিত (نُوَلِّيْ) শব্দের আরেক অর্থ হচ্ছে, পরস্পরকে যুক্ত করে দেয়া ও নিকটবতী করে দেয়া। সায়ীদ ইবন যুবায়ের, কাতাদাহ রাহিমাহুমাল্লাহ প্রমূখ মুফাসসিরগণ প্রথমোক্ত অর্থে আয়াতের উদ্দেশ্য এরূপ ব্যক্ত করেছেন যে, কেয়ামতের দিন আল্লাহ্ তা'আলার কাছে মানুষের দল বিভিন্ন বংশ, দেশ কিংবা ভাষার ভিত্তিতে হবে না; বরং কর্ম ও চরিত্রের ভিত্তিতে হবে। আল্লাহর আনুগত্যশীল মুসলিম যেখানেই থাকবে, সে মুসলিমদের সাথী হবে, তাদের বংশ, দেশ, ভাষা, বর্ণ ও জীবন-যাপন পদ্ধতিতে যতই দূরত্ব ও পার্থক্য থেকে থাকুক না কেন। এরপর মুসলিমদের মধ্যেও সৎ ও দীনী লোকেরা সৎ ও দীনী লোকদের সাথে থাকবে এবং পাপী ও কু-কর্মীদেরকে পাপী ও কু-কর্মীদের সাথে যুক্ত করে দেয়া হবে। [বাগভী; ইবন কাসীর]। ↩
বোঝা
এই আয়াতের তাফসির: Al-Muyassarএই আয়াতের তাফসির: Al-Mukhtasar
আল-মুখতাসার
১২৯. যেমনিভাবে আমি গাদ্দার জিনগুলোকে কিছু মানুষের উপর প্রভাবশালী ও তাদেরকে পথভ্রষ্ট করার জন্য তাদের পেছনে লাগিয়ে দিয়েছি তেমনিভাবে আমি প্রত্যেক যালিমকেও অন্য যালিমের পেছনে লাগিয়ে দিয়েছি যাতে তারা তাদের গুনাহের প্রতিদান স্বরূপ একে অন্যকে অকল্যাণের প্রতি উৎসাহিত ও উদ্যমী এবং কল্যাণের প্রতি নিরুৎসাহিত ও নিরুদ্যম করে তোলে।
আল-মুয়াসসার
[129] وكما سَلَّطْنا شياطين الجن على كفار الإنس، فكانوا أولياء لهم، نسلِّط الظالمين من الإنس بعضهم على بعض في الدنيا؛ بسبب ما يعملونه من المعاصي.
শব্দার্থ, ই'রাব ও সারফ
ই'রাব
الإعراب
(الواو) استئنافية (الكاف) حرف جر وتشبيه (أو اسم بمعنى مثل في محلّ نصب مفعول مطلق نائب عن المصدر ... أو في محلّ رفع خبر لمبتدأ محذوف تقديره: الأمر كذلك أو مثل ذلك....) (ذلك) اسم إشارة مبني في محلّ جر متعلق بمحذوف مفعول مطلق عامله الفعل الذي يليه (أو متعلق بمحذوف خبر لمبتدأ مقدر أي: الأمر كذلك.) ، و (اللام) للبعد و (الكاف) للخطاب (نولي) مضارع مرفوع وعلامة الرفع الضمة المقدرة على الياء، والفاعل ضمير مستتر تقديره نحن (بعض) مفعول به منصوب (الظالمين) مضاف إليه مجرور وعلامة الجر الياء (بعضا) مفعول به ثان منصوب (أو منصوب على نزع الخافض أي نولي بعض الظالمين على بعض أي نسلطهم على بعض.) ، (بما كانوا يكسبون) مثل بما كانوا يعملون (في الآية (127) من هذه السورة.) في مفرداتها وفي المصدر المؤول. جملة «نولّي....» لا محلّ لها استئنافيّة. وجملة «كانوا ... » لا محلّ لها صلة الموصول الحرفي أو الاسمي (ما) . وجملة «يكسبون» في محلّ نصب خبر كانوا.
সারফ
শব্দে স্পর্শ করে তার মূল, মূলরূপ, শব্দশ্রেণি ও বৈশিষ্ট্য দেখুন।
وَكَذَٰلِكَ
- মূলরূপ
- ذَٰلِك
- Coordinating conjunction
- وَ
- Preposition
- كَ
- Demonstrative pronoun
- ذَٰلِكَ — MS
نُوَلِّى
- মূল
- ولي
- মূলরূপ
- وَلَّىٰ
- Verb
- نُوَلِّى — Imperfect verb · (II) · 1P
بَعْضَ
- মূল
- بعض
- মূলরূপ
- بَعْض
- Noun
- بَعْضَ — M · Accusative case
ٱلظَّٰلِمِينَ
- মূল
- ظلم
- মূলরূপ
- ظَالِم
- DET
- ٱل
- Noun
- ظَّٰلِمِينَ — Active voice (default) · PCPL · MP · Genitive case
بَعْضًۢا
- মূল
- بعض
- মূলরূপ
- بَعْض
- Noun
- بَعْضًۢا — M · Indefinite state · Accusative case
بِمَا
- মূলরূপ
- مَا
- Preposition
- بِ
- Relative pronoun
- مَا
كَانُوا۟
- মূল
- كون
- মূলরূপ
- كَانَ
- Verb
- كَانُ — Perfect verb · SP:kaAn · 3MP
- Personal pronoun
- وا۟ — PRON:3MP
يَكْسِبُونَ
- মূল
- كسب
- মূলরূপ
- كَسَبَ
- Verb
- يَكْسِبُ — Imperfect verb · 3MP
- Personal pronoun
- ونَ — PRON:3MP
সাদৃশ্যপূর্ণ আয়াত
এর খুব কাছাকাছি কোনো আয়াত নেই।
মুসহাফ · পৃষ্ঠা ১৪৪পারা ৮হিযব ১৫Al-An‘ām