সূরা At-Taubah, আয়াত ৩১
ٱتَّخَذُوٓاْ أَحۡبَارَهُمۡ وَرُهۡبَٰنَهُمۡ أَرۡبَابࣰا مِّن دُونِ ٱللَّهِ وَٱلۡمَسِيحَ ٱبۡنَ مَرۡيَمَ وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُوٓاْ إِلَٰهࣰا وَٰحِدࣰاۖ لَّآ إِلَٰهَ إِلَّا هُوَۚ سُبۡحَٰنَهُۥ عَمَّا يُشۡرِكُونَ ٣١
সহজ বানান (ইমলায়ী)
একই আয়াত কিং ফাহাদ কমপ্লেক্সের প্রকাশিত সহজ বানানে, স্ক্রিন রিডার ও নতুন পাঠকদের জন্য।
اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون
অনুবাদ
তারা আল্লাহ্ ব্যতীত তাদের পন্ডিত ও সংসার-বিরাগিদের [১] কে তাদের রবরূপে গ্রহণ করেছে [২] এবং মার্’ইয়াম- পুত্র মসীহ্ কেও। অথচ এক ইলাহের ‘ইবাদাত করার জন্যই তারা আদিষ্ট হয়েছিল। তিনি ব্যতীত অন্য কোনো সত্য ইলাহ্ নাই। তারা যে শরীক করে তা থেকে তিনি কত না পবিত্র [৩]![1]
- [১] احبار -শব্দটি –حبر এর বহুবচন। ইয়াহুদীদের আলেমকে حبر –বলা হয়। পক্ষান্তরে رهبان শব্দটি راهب এর বহুবচন। নাসারাদের আলেমকে راهب বলা হয়। তারা বেশীরভাগই সংসার বিরাগী হয়ে থাকে। [ফাতহুল কাদীর] [২] এ আয়াতে বলা হয় যে, ইয়াহুদী-নাসারাগণ তাদের আলেম ও যাজক শ্রেণীকে আল্লাহর পরিবর্তে রব ও মা‘বুদ সাব্যস্ত করে রেখেছে। অনুরূপ ঈসা আলাইহিস সালামকেও মা’বুদ মনে করে। তাকে আল্লাহর পুত্ৰ মনে করায় তাকে মা’বুদ সাব্যস্ত করার দোষে যে দোষী করা হয়, তার কারণ হল, তারা পরিষ্কার ভাষায় ওদের মা’বুদ না বললেও পূর্ণ আনুগত্যের যে হক বান্দার প্রতি আল্লাহর রয়েছে, তাকে তারা যাজক শ্রেণীর জন্যে উৎসর্গ রাখে। অর্থাৎ তারা যাজক শ্রেণীর আনুগত্য করে চলে; যতই তা আল্লাহর নির্দেশের বিরোধী হোক না কেন? বলাবাহুল্য পাদ্রী ও পুরোহিতগণের আল্লাহ বিরোধী উক্তি ও আমলের আনুগত্য করা তাদেরকে মা’বুদ সাব্যস্ত করার নামান্তর, আর এটি হল প্রকাশ্য কুফরী ও শির্ক। আদী ইবন হাতেম রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি গলায় একটি সোনার ক্রুশ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আসলাম। তখন তিনি বললেন, হে আদী, তোমার গলা থেকে এ মূর্তিটি সরিয়ে ফেল এবং তাকে সূরা আত-তাওবাহ্র এ আয়াতটি তেলাওয়াত করতে শুনলাম- “তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত ও সংসার-বিরাগীদেরকে তাদের পালনকর্তারূপে গ্রহণ করেছে।” আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমরা তো তাদের ইবাদাত করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের জন্য কোনো কিছু হালাল করলে তোমরা সেটাকে হালাল মনে কর আর কোনো কিছুকে হারাম করলে তোমরা সেটাকে হারাম হিসাবে গ্রহণ কর। [তিরমিযী ৩০৯৫] প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, শরীআতের মাসায়েল সম্পর্কে অজ্ঞ জনসাধারণের পক্ষে ওলামায়ে কেরামের নির্দেশনার অনুসরণ বা ইজতিহাদী মাসায়েলের ক্ষেত্রে মুজতাহিদ ইমামগণের মতামতের অনুসরণ ততক্ষণই করতে পারবে যতক্ষণ না এর বিপরীতে আল্লাহ ও তাঁর রাসূল থেকে কোনো কিছু প্রমাণিত হবে। যখনই কোনো কিছু আল্লাহ ও তাঁর রাসূলের মতের বিপক্ষে হয়েছে বলে প্রমাণিত হবে তখনি তা ত্যাগ করা ওয়াজিব। অন্যথায় ইয়াহুদী নাসারাদের মত হয়ে যাবে। কারণ ইয়াহুদী-নাসারাগণ আল্লাহর কিতাব এবং আল্লাহর রাসূলের আদেশ নিষেধকে সম্পূর্ণ উপক্ষো করে স্বার্থপর আলেম এবং অজ্ঞ পুরোহিতদের কথা ও কর্মকে নিজেদের ধর্ম বানিয়ে নিয়েছে। আয়াতে তারই নিন্দা জ্ঞাপন করা হয়েছে। [ফাতহুল কাদীর] [৩] অর্থাৎ অথচ তাদেরকে তো শুধু এ নির্দেশই দেয়া হচ্ছিল যে, তারা এক ইলাহেরই ইবাদত করবে, যিনি কোনো কিছু হারাম করলেই কেবল তা হারাম হবে, আর যিনি হালাল করলেই তা হালাল হবে। অনুরূপভাবে যিনি শরীআত প্রবর্তন করলে সেটাই মানা হবে, তিনি হুকুম দিলে সেটা বাস্তবায়িত হবে। তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। তারা যা তাঁর সাথে শরীক করছে তা থেকে তিনি কতই না পবিত্র। তাঁর কোনো শরীক নেই, সমকক্ষ নেই, সাহায্যকারী নেই, বিপরীতে কেউ নেই, সন্তান-সন্ততি নেই, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ছাড়া কোনো রব নেই। [ইবন কাসীর] কিন্তু তারা সে নির্দেশের বিপরীত কাজ করেছে। তার সাথে শরীক করেছে। মহান আল্লাহ তাদের সে সমস্ত অপবাদ ও শরীক থেকে সম্পূর্ণ মুক্ত। তাঁর পূর্ণতার বিপরীত তার জন্য যে সমস্ত অসামঞ্জস্যপূর্ণ গুণ সাব্যস্ত করে তা গ্রহণযোগ্য নয়। [সা'দী]। ↩
বোঝা
এই আয়াতের তাফসির: Al-Muyassarএই আয়াতের তাফসির: Al-Mukhtasar
আল-মুখতাসার
৩১. ইহুদিরা তাদের জাযকদেরকে এবং খ্রিস্টানরা তাদের মধ্যকার ইবাদতকারী পাদ্রীদেরকে আল্লাহকে বাদ দিয়ে নিজেদের পালনকর্তা বানিয়ে নিয়েছে। আল্লাহ তা‘আলা তাদের উপর যা হারাম করে দিয়েছেন তারা তা ওদের জন্য হালাল করে দেয়। আর আল্লাহ তা‘আলা তাদের জন্য যা হালাল করে দিয়েছেন তারা তা ওদের উপর হারাম করে দেয়। উপরন্তু খ্রিস্টানরা মাসীহ ‘ঈসা ইবনু মারইয়ামকেও আল্লাহর পাশাপাশি উপাস্য বানিয়ে নিয়েছে। অথচ আল্লাহ তা‘আলা ইহুদিদের জাযক, খ্রিস্টানদের পাদ্রী এবং উযাইর ও ‘ঈসা ইবনু মারইয়ামকে শুধুমাত্র এ আদেশ করেছেন যে, তারা যেন এককভাবে তাঁরই ইবাদাত করে এবং তাঁর সাথে কোন কিছুকে শরীক না করে। তিনি মহাপবিত্র একক উপাস্য। তিনি ছাড়া সত্য কোন মা’বূদ নেই। মুশরিক ও অন্যান্যরা তাঁর শরীক আছে বলে যা বলছে তা থেকে তিনি একান্তভাবে পূত-পবিত্র।
আল-মুয়াসসার
[31] اتخذ اليهودُ والنصارى العلماءَ والعُبَّادَ أرباباً يُشَرِّعون لهم الأحكام، فيلتزمون بها ويتركون شرائع الله، واتخذوا المسيح عيسى بن مريم إلهاً فعبدوه، وقد أمرهم الله جميعاً بعبادته وحده دون غيره، فهو الإله الحق لا إله إلا هو. تنزَّه وتقدَّس عما يفتريه أهل الشرك والضلال.
শব্দার্থ, ই'রাব ও সারফ
অর্থ
أَحْبَارَهُمْ: عُلَمَاءَ اليَهُودِ. وَرُهْبَانَهُمْ: عُبَّادَ النَّصَارَى. سُبْحَانَهُ: تَنَزَّهَ، وَتَقَدَّسَ.
ই'রাব
الإعراب
(اتّخذوا) فعل ماض وفاعله (أحبار) مفعول به منصوب و (هم) ضمير مضاف إليه (الواو) عاطفة (رهبان) معطوف على أحبار منصوب و (هم) مثل الأول (أربابا) مفعول به ثان منصوب (من دون) جارّ ومجرور متعلّق بنعت ل (أربابا) ، (الله) لفظ الجلالة مضاف إليه مجرور (الواو) عاطفة (المسيح) معطوف على أحبار منصوب (أو هو مفعول به لفعل محذوف (اتّخذوا) ، والمفعول الثاني محذوف تقديره ربّا.) ، (ابن) نعت للمسيح منصوب (مريم) مضاف إليه مجرور وعلامة الجرّ الفتحة فهو ممنوع من الصرف (الواو) حاليّة (أمروا) فعل ماض مبنيّ للمجهول مبنيّ على الضمّ.. والواو نائب الفاعل (إلّا) أداة حصر (اللام) للتعليل (يعبدوا) مضارع منصوب بأن مضمرة بعد اللام.. والواو فاعل (إلها) مفعول به منصوب (واحدا) نعت ل (إلها) منصوب (لا) نافية للجنس (إله) اسم لا مبنيّ على الفتح في محلّ نصب (إلّا) أداة استثناء (هو) ضمير منفصل مبنيّ في محلّ رفع بدل من الضمير المستكنّ في الخبر المحذوف وتقديره موجود (أو بدل من محلّ (لا واسمها) ، فهو مرفوع على الابتداء.) ، (سبحان) مفعول مطلق لفعل محذوف تقديره سبّح و (الهاء) ضمير مضاف إليه (عن) حرف جرّ و (ما) حرف مصدريّ (يشركون) مضارع مرفوع.. والواو فاعل. والمصدر المؤوّل (ما يشركون) في محلّ جرّ متعلّق بالمصدر سبحان. والمصدر المؤوّل (أن يعبدوا) في محلّ جرّ باللام متعلّق ب (أمروا) . وجملة: «اتّخذوا ... » لا محلّ لها في حكم التعليل لما سبق. وجملة: «ما أمروا ... » في محلّ نصب حال. وجملة: «يعبدوا ... » لا محلّ لها صلة الموصول الحرفيّ (أن) المضمر. وجملة: «لا إله إلّا هو» لا محلّ لها استئناف مقرّ للتوحيد (أو في محلّ نصب نعت ثان ل (إلها) . (2، 3) في الآية السابقة (31) .) . وجملة: « (سبّح) سبحانه ... » لا محلّ لها استئنافيّة. وجملة: «يشركون) لا محلّ لها صلة الموصول الحرفيّ (ما) .
সারফ
শব্দে স্পর্শ করে তার মূল, মূলরূপ, শব্দশ্রেণি ও বৈশিষ্ট্য দেখুন।
ٱتَّخَذُوٓا۟
- মূল
- اخذ
- মূলরূপ
- ٱتَّخَذَ
- Verb
- ٱتَّخَذُ — Perfect verb · (VIII) · 3MP
- Personal pronoun
- وٓا۟ — PRON:3MP
أَحْبَارَهُمْ
- মূল
- حبر
- মূলরূপ
- أَحْبَار
- Noun
- أَحْبَارَ — MP · Accusative case
- Personal pronoun
- هُمْ — PRON:3MP
وَرُهْبَٰنَهُمْ
- মূল
- رهب
- মূলরূপ
- رُهْبَٰن
- Coordinating conjunction
- وَ
- Noun
- رُهْبَٰنَ — MP · Accusative case
- Personal pronoun
- هُمْ — PRON:3MP
أَرْبَابًا
- মূল
- ربب
- মূলরূপ
- رَبّ
- Noun
- أَرْبَابًا — MP · Indefinite state · Accusative case
مِّن
- মূলরূপ
- مِن
- Preposition
- مِّن
دُونِ
- মূল
- دون
- মূলরূপ
- دُون
- Noun
- دُونِ — Genitive case
ٱللَّهِ
- মূল
- اله
- মূলরূপ
- ٱللَّه
- Proper noun
- ٱللَّهِ — Genitive case
وَٱلْمَسِيحَ
- মূলরূপ
- مَسِيح
- Coordinating conjunction
- وَ
- DET
- ٱلْ
- Proper noun
- مَسِيحَ — Accusative case
ٱبْنَ
- মূল
- بني
- মূলরূপ
- ٱبْن
- Noun
- ٱبْنَ — M · Accusative case
مَرْيَمَ
- মূলরূপ
- مَرْيَم
- Proper noun
- مَرْيَمَ — F · Accusative case
وَمَآ
- মূলরূপ
- مَا
- Coordinating conjunction
- وَ
- Negative particle
- مَآ
أُمِرُوٓا۟
- মূল
- امر
- মূলরূপ
- أَمَرَ
- Verb
- أُمِرُ — Perfect verb · Passive voice · 3MP
- Personal pronoun
- وٓا۟ — PRON:3MP
إِلَّا
- মূলরূপ
- إِلَّا
- Restriction particle
- إِلَّا
لِيَعْبُدُوٓا۟
- মূল
- عبد
- মূলরূপ
- عَبَدَ
- Purpose lām prefix
- لِ
- Verb
- يَعْبُدُ — Imperfect verb · 3MP · MOOD:SUBJ
- Personal pronoun
- وٓا۟ — PRON:3MP
إِلَٰهًا
- মূল
- اله
- মূলরূপ
- إِلَٰه
- Noun
- إِلَٰهًا — MS · Indefinite state · Accusative case
وَٰحِدًا
- মূল
- وحد
- মূলরূপ
- وَٰحِد
- Adjective
- وَٰحِدًا — MS · Indefinite state · Accusative case
لَّآ
- মূলরূপ
- لَا
- Negative particle
- لَّآ
إِلَٰهَ
- মূল
- اله
- মূলরূপ
- إِلَٰه
- Noun
- إِلَٰهَ — MS · Accusative case
إِلَّا
- মূলরূপ
- إِلَّا
- Restriction particle
- إِلَّا
هُوَ
- Personal pronoun
- هُوَ — 3MS
سُبْحَٰنَهُۥ
- মূল
- سبح
- মূলরূপ
- سُبْحَٰن
- Noun
- سُبْحَٰنَ — M · Accusative case
- Personal pronoun
- هُۥ — PRON:3MS
عَمَّا
- মূলরূপ
- عَن
- Preposition
- عَ
- Relative pronoun
- مَّا
يُشْرِكُونَ
- মূল
- شرك
- মূলরূপ
- أَشْرَكَ
- Verb
- يُشْرِكُ — Imperfect verb · (IV) · 3MP
- Personal pronoun
- ونَ — PRON:3MP
সাদৃশ্যপূর্ণ আয়াত
এর খুব কাছাকাছি কোনো আয়াত নেই।
মুসহাফ · পৃষ্ঠা ১৯১পারা ১০হিযব ১৯At-Taubah