সূরা Al-‘Ankabūt, আয়াত ৬০

وَكَأَيِّن مِّن دَآبَّةࣲ لَّا تَحۡمِلُ رِزۡقَهَا ٱللَّهُ يَرۡزُقُهَا وَإِيَّاكُمۡۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ۝٦٠

সহজ বানান (ইমলায়ী)

একই আয়াত কিং ফাহাদ কমপ্লেক্সের প্রকাশিত সহজ বানানে, স্ক্রিন রিডার ও নতুন পাঠকদের জন্য।

وكأين من دابة لا تحمل رزقها الله يرزقها وإياكم وهو السميع العليم

ভুল জানান

অনুবাদ

আর এমন কত জীবজন্তু রয়েছে যারা নিজেদের রিযিক মজুদ রাখে না। আল্লাহ্ই রিযিক দান করেন তাদেরকে ও তোমাদেরকে; আর তিনি সর্বশ্রোতা, সর্বাজ্ঞ [১]।[1]

  1. [১] হিজরতের পথে দ্বিতীয় আশংকা এই যে, অন্য দেশে যাওয়ার পর রুয়ী রোজগারের কি ব্যবস্থা হবে? জন্মস্থানে তো মানুষ কিছু পৈতৃক সম্পত্তি, কিছু নিজের উপার্জন দ্বারা বিষয়-সম্পত্তির ব্যবস্থা করে থাকে। হিজরতের সময় এগুলো সব এখানে থেকে যাবে। কাজেই পরবর্তী পর্যায়ে জীবননির্বাহ কিরূপে হবে? এ আয়াতসমূহে এর জওয়াব দেয়া হয়েছে যে, অর্জিত আসবাবপত্রকে রিযিকের যথেষ্ট কারণ মনে করা ভুল। প্রকৃতপক্ষে আল্লাহ্ তা'আলাই রিযিক দান করেন। তিনি ইচ্ছা করলে বাহ্যিক আয়োজন ছাড়াও রিযিকদান করেন এবং ইচ্ছা না করলে সব আয়োজন সত্বেও মানুষ সুযোগ থেকে বঞ্চিত থাকতে পারে। প্রমাণস্বরূপ প্রথম বলা হয়েছে, চিন্তা কর, পৃথিবীতে বিচরণকারী এমন হাজারো জীব-জন্তু আছে যারা খাদ্য সঞ্চয় করার কোনো ব্যবস্থা করে না। কিন্তু আল্লাহ্ তা'আলা নিজ কৃপায় প্রত্যহ তাদেরকে খাদ্য সরবরাহ করেন। পৃথিবীর অসংখ্য ও অগণিত প্রকার জীব-জন্তুর মধ্যে অধিকাংশের অবস্থা এই যে, তারা খাদ্য সংগ্ৰহ করার পর আগামীকালের জন্যে তা সঞ্চিত রাখে না এবং এর প্রয়োজনীয় সাজ-সরঞ্জামও তাদের নেই। [দেখুন, ইবন কাসীর] হাদীসে আছে, ‘পক্ষীকূল সকালে ক্ষুধার্ত অবস্থায় বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদরপূর্তি করে ফিরে আসে।’ তিরমিয়ী ২৩৪৪] অথচ তাদের না আছে ক্ষেত-খলা, না আছে জমি ও বিষয়-সম্পত্তি। তারা কোনো কারখানা অথবা অফিসের কর্মচারীও নয়। তারা আল্লাহ্ তা'আলার উন্মুক্ত পৃথিবীতে বিচরণ করে এবং পেটভর্তি খাদ্যলাভ করে। এটা একদিনের ব্যাপার নয়। বরং তাদের আজীবন কর্মধারা। ↩

ভুল জানান

বোঝা

এই আয়াতের তাফসির: Al-Muyassarএই আয়াতের তাফসির: Al-Mukhtasar

আল-মুখতাসার

৬০. এমন যত সব প্রাণী রয়েছে যারা তাদের জীবিকা সংগ্রহ ও বহন করতে অসমর্থ আল্লাহই তাদের জীবিকার ব্যবস্থা করেন এবং তোমাদেরও। ফলে ক্ষুধার ভয়ে হিজরত পরিহার করাতে তোমাদের কোন ওজুহাত গৃহিত হবে না। তিনি তোমাদের সকল কথা শুনেন এবং তোমাদের সকল নিয়্যত ও কাজ সম্পর্কে ভালোভাবেই জানেন। তাঁর নিকট এর কোন কিছুই গোপন থাকে না। তিনি অচিরেই এসবের বদলা দেবেন।

ভুল জানান

আল-মুয়াসসার

[60] وكم من دابة لا تدَّخر غذاءها لغد، كما يفعل ابن آدم، فالله سبحانه وتعالى يرزقها كما يرزقكم، وهو السميع لأقوالكم، العليم بأفعالكم وخطرات قلوبكم.

ভুল জানান

শব্দার্থ, ই'রাব ও সারফ

অর্থ

وَكَأَيِّن مِّن: وَكَمْ مِنْ؟ لَا تَحْمِلُ رِزْقَهَا: لَا تَدَّخِرُهُ لِغَدٍ.

ই'রাব

الإعراب

(الواو) استئنافيّة (كأيّن) اسم كناية عن العدد مبنيّ على السكون في محلّ رفع مبتدأ (من دابّة) تمييز (لا) نافية (الواو) الأولى عاطفة، والثانية استئنافيّة (إيّاكم) ضمير منفصل في محلّ نصب معطوف على الضمير المتّصل في (يرزقها) ، (العليم) خبر ثان مرفوع. وجملة: «كأيّن من دابة ... » لا محلّ لها استئنافيّة. وجملة: «لا تحمل..» في محلّ جرّ نعت لدابّة.. وجملة: «الله يرزقها..» في محلّ رفع خبر المبتدأ (كأيّن) . وجملة: «يرزقها..» في محلّ رفع خبر المبتدأ (الله) . وجملة: «هو السميع..» لا محلّ لها استئنافيّة.

الفوائد

- «كأي» أو «كأين» حسب رسم المصحف: وهي اسم مركب من «كاف» التشبيه و «أي» المنونة، وجاز الوقف عليها بالنون. وهي بمعنى «كم» وتوافقها في خمسة أمور: «الإبهام والافتقار إلى التمييز والبناء، ولزوم التصدير. وإفادة التكثير» وهو الغالب نحو «وَكَأَيِّنْ مِنْ نَبِيٍّ قاتَلَ مَعَهُ رِبِّيُّونَ كَثِيرٌ» . وتخالفها في خمسة أمور: الأول: أن «كأين» مركبة وكم بسيطة. الثاني: أن مميزها مجرور ب «من» غالبا، كما مرّ آنفا. الثالث: أنها لا تقع استفهامية عند الجمهور. الرابع: أنها لا تقع مجرورة. الخامس: أن خبرها لا يقع مفردا بل جملة، كما مرّ في الآيات السابقة.

সারফ

শব্দে স্পর্শ করে তার মূল, মূলরূপ, শব্দশ্রেণি ও বৈশিষ্ট্য দেখুন।

  • وَكَأَيِّن
    মূলরূপ
    كَأَيِّن
    Coordinating conjunction
    وَ
    Noun
    كَأَيِّن — Nominative case
  • مِّن
    মূলরূপ
    مِن
    Preposition
    مِّن
  • دَآبَّةٍ
    মূল
    دبب
    মূলরূপ
    دَآبَّة
    Noun
    دَآبَّةٍ — F · Indefinite state · Genitive case
  • لَّا
    মূলরূপ
    لَا
    Negative particle
    لَّا
  • تَحْمِلُ
    মূল
    حمل
    মূলরূপ
    حَمَلَ
    Verb
    تَحْمِلُ — Imperfect verb · 3FS
  • رِزْقَهَا
    মূল
    رزق
    মূলরূপ
    رِزْق
    Noun
    رِزْقَ — M · Accusative case
    Personal pronoun
    هَا — PRON:3FS
  • ٱللَّهُ
    মূল
    اله
    মূলরূপ
    ٱللَّه
    Proper noun
    ٱللَّهُ — Nominative case
  • يَرْزُقُهَا
    মূল
    رزق
    মূলরূপ
    رَزَقَ
    Verb
    يَرْزُقُ — Imperfect verb · 3MS
    Personal pronoun
    هَا — PRON:3FS
  • وَإِيَّاكُمْ
    মূলরূপ
    إِيَّا
    Coordinating conjunction
    وَ
    Personal pronoun
    إِيَّاكُمْ — 2MP
  • وَهُوَ
    Coordinating conjunction
    وَ
    Personal pronoun
    هُوَ — 3MS
  • ٱلسَّمِيعُ
    মূল
    سمع
    মূলরূপ
    سَمِيع
    DET
    ٱل
    Noun
    سَّمِيعُ — MS · Nominative case
  • ٱلْعَلِيمُ
    মূল
    علم
    মূলরূপ
    عَلِيم
    DET
    ٱلْ
    Adjective
    عَلِيمُ — MS · Nominative case

আয়াত অধ্যয়ন — মুসহাফ

এই আয়াত মুখস্থ করুনঅনুশীলনবারবার শুনুনআমার পরিকল্পনায় যোগ করুন

সাদৃশ্যপূর্ণ আয়াত

এর খুব কাছাকাছি কোনো আয়াত নেই।

মুসহাফ · পৃষ্ঠা ৪০৩পারা ২১হিযব ৪১Al-‘Ankabūt

এই আয়াত অন্য ভাষায়